Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় হত্যা মামলার প্রধান আসামির কীটনাশক পানে মৃত্যু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে ওমর ফারুক (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ওমর ফারুক উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে। তিনি আলোচিত আজিজুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা জটিলতা ও মনোমালিন্যের জেরে প্রায় এক সপ্তাহ আগে ওমর ফারুকের স্ত্রী মুক্তা বেগম লালমনিরহাট সদর উপজেলার তিস্তা এলাকায় বাবার বাড়িতে চলে যান। এরপর মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজ বসতঘরে কীটনাশক (ঘাস মারার ওষুধ) পান করেন ওমর ফারুক।

বিষয়টি প্রথমে পরিবারের সদস্যদের কাছে গোপন ছিল। পরে বুধবার ভোর ৩টার দিকে তাঁর শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর পর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

কাউনিয়া থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, স্ত্রী ও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।