Nabadhara
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে ১ কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ছাগলনাইয়া উপজেলা সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় পণ্য জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য আনার খবর পেয়ে বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় বিপুল পরিমাণ শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা এবং মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।