Nabadhara
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে কৃষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডের পশ্চিম পাশে কুট্টাপাড়া এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কুট্টাপাড়া গ্রামের কয়েকশ কৃষক ও পরিবারের সদস্য অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, মো. এমরান মিয়া, অহিউদ্দিন সরদার, বরি ঠাকুর ও খোরশেদ মিয়াসহ স্থানীয়রা।

বক্তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকায় সড়ক পারাপারে স্থানীয় কৃষকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। মহাসড়কের দক্ষিণ পাশে গ্রামের মানুষের কয়েক হাজার বিঘা কৃষিজমি রয়েছে। এসব জমিতে গরু-মহিষ নিয়ে যাতায়াত, ফসলের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিনই ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হতে হয় কৃষকদের।

তারা আরও বলেন, ব্যস্ত মহাসড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়। ইতোমধ্যে সড়ক দুর্ঘটনায় কৃষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা। কৃষকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কুট্টাপাড়া এলাকায় দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ করা জরুরি।

মানববন্ধন থেকে আশুগঞ্জ-আখাউড়া স্থলবন্দর চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক এবং ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কুট্টাপাড়া এলাকায় দ্রুত একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানান এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।