Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৩৫ কেজি ৮৭০ গ্রাম ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মূর্তি পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মূর্তিগুলোর সিজার মূল্য এক কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন সংলগ্ন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুটি কষ্টিপাথরের মূর্তিসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার দইহারা গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে মো. আলিপ হোসেন (২২), একই গ্রামের মো. বুরুজ মিয়ার স্ত্রী মোছা. সরজিনা আক্তার (৩০) এবং জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মো. এনামুল হক (৫০)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা মূর্তিগুলোর কষ্টিপাথরের মান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে সনদ নেওয়া হয়েছে। পরে জয়পুরহাট শহরের ডিজিটাল মাপনিতে মূর্তিগুলোর ওজন নির্ধারণ করা হয়। দুটি মূর্তির মোট ওজন ১৩৫ কেজি ৮৭০ গ্রাম।

আটক তিনজন ও উদ্ধার করা কষ্টিপাথরের মূর্তিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।