Nabadhara
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ফেনী প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে ফেনীর সোনাগাজীতে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী আল-হেলাল একাডেমির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য দাউদুল ইসলাম মিনার চেয়ারম্যান ও পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদীসহ নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে তাদের অভিযোগ তুলে ধরেন এবং এর প্রতিবাদ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।