Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ, সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট ও আইডি কার্ড বিতরণ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কচুয়া আলিম মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শেখ এনামুল কবিরের সভাপতিত্বে এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্টা শিকদার শহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, কচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাখাওয়াত হোসেন, কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কচুয়া মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান।

এ ছাড়া বক্তব্য দেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মোহাম্মদ মহিদুল ইসলাম সেখ এবং মোহাম্মদ নূর মোহাম্মদ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সঙ্গে মাদ্রাসার শৃঙ্খলা ও বিভিন্ন নিয়মকানুন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সাবেক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।