Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়াঘাটের ঐতিহাসিক দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শনে দুই মন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটের ঐতিহাসিক দুর্গ ও মুঘল আমলের ঐতিহ্যবাহী সুজা মসজিদ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাঁরা ঘোড়াঘাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রাচীন দুর্গটি পরিদর্শন করেন। পরে তাঁরা ঘোড়াঘাট উপজেলার ৪ নম্বর ইউনিয়নে অবস্থিত প্রায় ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক সুজা মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ঐতিহাসিক স্থাপনাগুলোর সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে সরকারের উদ্যোগের কথা জানান দুই মন্ত্রী।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “আমরা সুজা মসজিদ ও ঘোড়াঘাটের দুর্গ দ্রুত সংরক্ষণ ও সংস্কারের ব্যবস্থা নেব। এলাকার মানুষসহ দেশের নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস ও ঐতিহ্য জানতে পারে, সে পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে।”

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঘোড়াঘাটের দুর্গ ও সুজা মসজিদের ঐতিহ্য রক্ষায় দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

পরিদর্শনকালে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জিদান আল মুসা, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস ছাত্তার মিলন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।