Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগ-আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

নওগাঁ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। তবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারা জেলার আত্রাই, রানীনগর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

নওগাঁ জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ বলেন, “আমরা জানতে পারি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য জড়ো হচ্ছে। এমন খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা বলিহার ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিছিলের চেষ্টা করলে বলিহার ও ভীমপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করা হয়। পরে খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা তাদের নিয়ে যায়।”

তিনি আরও বলেন, নওগাঁ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জেলাকে শান্ত রাখতে কাজ করে যাচ্ছে। কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না।

তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, তিনি এ বিষয়ে অবগত নন।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, “খবর পেয়ে মিছিলের প্রস্তুতিকালে বলিহার ব্রিজ এলাকা থেকে ১১ জন নেতাকর্মীকে আটক করে নিয়ে আসা হয়েছে। দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের কোনো পরিকল্পনা আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তা জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।