Nabadhara
ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় ইসলাম হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার রঘুনাথপুর গ্রামের স্বেচ্ছাসেবক দল নেতা ইসলাম শেখ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের রঘুনাথপুর-তালতলা এলাকায় নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে দল-মত নির্বিশেষে শত শত নারী-পুরুষ অংশ নেন।

শালনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী উজ্জ্বল হোসেন, রঘুনাথপুর এসএইচবিআর আলিম মাদ্রাসার অধ্যক্ষ এটিএম বায়েজিদ বরকতী, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নিহত ইসলামের স্ত্রী জাহানারা বেগমসহ স্থানীয়রা।

বক্তারা অভিযোগ করেন, ইসলাম শেখ হত্যার ১৫ দিন অতিবাহিত হলেও মামলার এজাহারভুক্ত প্রধান আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য, গত ১০ সেপ্টেম্বর ইসলাম শেখ লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর ঈদগাহের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা কামরুল ও টিপু সুলতানের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা করেন।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ না নিয়ে সাধারণ মানুষের বিরুদ্ধে লুটপাটের মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পরে শত শত নারী-পুরুষ হত্যাকাণ্ডের আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে লাহুড়িয়া-লোহাগড়া সড়কে বিক্ষোভ মিছিল করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।