Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় ডেঙ্গুতে স্কুলছাত্রের মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোহান খান (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সোহান উপজেলার গোপালপুর দক্ষিণপাড়া গ্রামের মনিরুল ইসলাম বিটুল খানের ছেলে। সে কামারগ্রাম কাঞ্চন একাডেমির ষষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার হঠাৎ জ্বরে আক্রান্ত হয় সোহান। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।

সোহানের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কামারগ্রাম কাঞ্চন একাডেমির সহকারী শিক্ষক মহাসীন আলম বলেন, ‘সোহান অত্যন্ত মেধাবী ও শান্ত স্বভাবের শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যু মেনে নেওয়া কঠিন।’

গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেঙ্গুতে শিশুটির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। মশক নিধন ও জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।