নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরের প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয়ের তিনতলা নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মিরাজুল ইসলাম মিরাজ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা আক্তার ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন মাওয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব আক্কাস আলী, উপজেলা কৃষক দলের সহসভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোজাফফর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে দুপুরে উপজেলার পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের প্রথম তলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। এ সময় বিএনপি, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

