Nabadhara
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পর্যটন দিবসে কাঠালিয়ার ছৈলারচরে আলোচনা সভা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ার ভাসমান পর্যটনকেন্দ্র ছৈলারচরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে ছৈলারচরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন। সকালে তিনি বেলুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের কর্মসূচির উদ্বোধন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে ঝালকাঠিতে পর্যটনশিল্পের ব্যাপক বিকাশের সুযোগ রয়েছে। ছৈলারচরসহ সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাঁরা আরও বলেন, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন হলে স্থানীয়ভাবে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা, পরিবহন ও অন্যান্য সেবাখাতও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে ঝালকাঠি জেলা ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।