Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

ঢাকার আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে অবহেলা খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে রাজা ওরফে পিচ্চি রাজাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য প্রিজন ভ্যানে করে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে প্রিজন ভ্যানটি গাজীপুর মহানগরীর বাসন থানার নাওজোড় এলাকায় পৌঁছায়।

এ সময় রাজা শৌচাগারে যাওয়ার কথা জানান। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে নাওজোড় এলাকার একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে কৌশলে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।

পলাতক রাজা ওরফে পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মোতালেব।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। নেপাল থেকে রাজা, তার স্ত্রী ও শ্যালক দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।

এদিকে ঘটনার পর পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার জাহাঙ্গীর আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।