Nabadhara
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে ৪ বিদ্যালয় ভবন ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

রোববার (২৭ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রকল্পের আওতায় থাকা বিদ্যালয়গুলো হলো—সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শোভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কানাইপুর সাইবেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, “আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা আমার প্রধান অগ্রাধিকার। এই ভবনগুলো শুধু শিক্ষার আলোই ছড়াবে না, বরং যেকোনো প্রাকৃতিক দুর্যোগে পুরো এলাকার মানুষের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। অবহেলিত ও দুর্যোগপ্রবণ এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজাহারুল ইসলাম প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক সুবিধাসংবলিত ভবনগুলো নির্মিত হলে শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরির পাশাপাশি বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা হবে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নতুন ভবন ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে আগ্রহ দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।