Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মানবসেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন সাংবাদিক দানিসুর রহমান লিমন

বাকেরগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ প্রতিনিধি

মানবসেবায় অবদান ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেয়েছেন বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাংবাদিক দানিসুর রহমান লিমন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় বরিশালের দি রিভারভিউ রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান এবং পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম নওরোজ হীরা।

সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা, অসহায় মানুষের কথা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরছেন দানিসুর রহমান লিমন।

সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় সাংবাদিক দানিসুর রহমান লিমন বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাংবাদিক দানিসুর রহমান লিমনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতেও তিনি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।