Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সংসারে অভাব, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য; আলফাডাঙ্গায় যুবকের মৃত্যু

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় নাছিম মিয়া (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যদের ভাষ্য, আর্থিক সংকট ও স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের পর নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে তিনি মারা যান।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নাছিম মিয়া ব্রাহ্মণ জাটিগ্রাম গ্রামের আবুল কালাম আজাদ ওরফে খোকা মিয়ার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। স্ত্রী ও চার বছর বয়সী এক ছেলেকে নিয়ে তাঁর সংসার ছিল।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নিয়মিত কাজ না থাকায় আর্থিক সংকটে ছিলেন নাছিম। সংসারের খরচ চালাতে গিয়ে তিনি চাপের মধ্যে ছিলেন। বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে তিনি নিজ কক্ষে চলে যান।

কিছু সময় পর পরিবারের সদস্যরা তাঁকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে অভাব-অনটন ও পারিবারিক কলহের সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।