Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চরবানিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান জহর লাল সরকার

স্টাফ রিপোর্টার
অক্টোবর ১, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৬ নম্বর চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের চিতলমারী উপজেলা শাখার আহ্বায়ক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক জহর লাল সরকার।

তিনি উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের রানাপাড়া গ্রামের শিক্ষাগুরু যতীন্দ্রনাথ সরকারের ছেলে।

জহর লাল সরকার জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বর্তমানে তিনি চরবানিয়ারী ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ১৯৮১ সালে খুলনার সরকারি বিএল কলেজে পড়াশোনার সময় ছাত্রদলের রাজনীতিতে যোগ দেন তিনি। পরবর্তীতে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন।

জহর লাল সরকার বলেন, কলেজে অধ্যাপনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বর্তমানে নিজের উদ্যোগে অবহেলিত শিশুদের জন্য একটি অবৈতনিক পাঠশালা পরিচালনা করছেন। সেখানে শিশুদের পাঠদানের পাশাপাশি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, অবসর জীবনে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। একবারের জন্য হলেও চরবানিয়ারী ইউনিয়নবাসীর সেবা করার সুযোগ পেতে চান তিনি। এ জন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি ইউনিয়নবাসীসহ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।