হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় ‘পত্নীতলা রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের পত্নীতলা উপজেলা প্রতিনিধি মো. আলমগীর কবিরকে সভাপতি এবং দৈনিক প্রত্যাশা প্রতিদিনের প্রতিনিধি মিলন চৌধুরীকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে পত্নীতলা উপজেলার একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত সভায় ৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন শেষে উপস্থিত সিনিয়র সাংবাদিকরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একই সঙ্গে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ, জাতি ও এলাকার মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের নাম ও পদ পরবর্তীতে জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

