Nabadhara
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে আরও দুই বিভাগ চালুর সক্ষমতা যাচাই ইউজিসির

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে আরও দুটি নতুন বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগ চালুর সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শুক্রবার সকালে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালুর জন্য বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় সক্ষমতা যাচাই করতে ইউজিসির একটি প্রতিনিধি দল নওগাঁ বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউজিসির সদস্য ড. মো. আসলাম হোসেন। দলের অন্য সদস্য ছিলেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত পরিচালক ও সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী।

পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে বিশ্ববিদ্যালয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য ড. মো. আসলাম হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল, সিন্ডিকেট সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান এবং ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর উদ্যোগের প্রশংসা করে ইউজিসির সদস্য ড. মো. আসলাম হোসেন বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ভালো। নিজস্ব ভবন না থাকলেও অফিস কক্ষ, রিডিং রুম ও শ্রেণিকক্ষগুলো পরিপাটি ও সুন্দরভাবে সাজানো হয়েছে। নতুন দুটি বিষয়ে পাঠদানের উপযোগী অবকাঠামো ও পারিপার্শ্বিক পরিবেশ বিশ্ববিদ্যালয়ে রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার ও পরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।

নতুন দুটি বিভাগ চালু হলে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।