Nabadhara
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ১৯টি ককটেল জব্দ

Link Copied!

হাবিবুল বারি হাবিব, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়। আবুল কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে রাখা একটি কালো বালতির ভেতর থেকে ককটেলগুলো জব্দ করে বিজিবি ও পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবুল কালাম নামে এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপের মধ্যে ককটেল রাখা রয়েছে—এমন গোয়েন্দা তথ্য পাওয়া যায়। পরে বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে জানিয়ে ওই এলাকা ঘিরে রাখা হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে খড়ের স্তূপের নিচে থাকা একটি কালো বালতির ভেতর থেকে ১৯টি ককটেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ককটেলগুলো প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান আরও বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।