কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন, পাইপসহ উত্তোলনের সরঞ্জাম গুঁড়িয়ে দিয়েছেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার মেঘদাইর ডাক্তার বাড়ির পেছনে সরকারি খালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রায় ২০০ মিটার বালু উত্তোলনের পাইপ ভেঙে ফেলা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা বালু উত্তোলনকারীরা দৌড়ে পালিয়ে যায়। পরে কিছু সরঞ্জাম জব্দ করা হয়।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ও ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

