Nabadhara
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক সভা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মাউলী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোজি হক। প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলে ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।