Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে হিন্দু পরিবারকে উচ্ছেদের হুমকি, নিরাপত্তা চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ১১, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুর মহানগরের ভারারুল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একটি হিন্দু পরিবারকে বসতভিটা থেকে উচ্ছেদের হুমকি, মারধর ও প্রাণনাশের ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে রোববার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে গাজীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন পরিবারের স্বজনেরা। ভুক্তভোগীদের দাবি, হুমকি ও ভয়ভীতির কারণে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, ভারারুল এলাকায় তাঁদের পৈতৃক ও ভোগদখলীয় জমি রয়েছে। জমির একটি অংশ সরকার অধিগ্রহণ করায় ক্ষতিপূরণের টাকা নিয়ে বিরোধের সূত্রপাত হয়। তাঁদের দাবি, ওই টাকা তাঁদের কাছে চাওয়া হচ্ছে। টাকা না দিলে জমি থেকে উচ্ছেদসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে।

পরিবারের অভিযোগ, গত ১৩ জুলাই সকালে কয়েকজন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁদের জমিতে প্রবেশ করেন। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। প্রতিবাদ করলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাঁদের। এমনকি বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পাশাপাশি আদালতেও মামলা করেছেন তাঁরা। তবে নিরাপত্তাহীনতা কাটেনি। মানববন্ধন থেকে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি দখল ও উচ্ছেদের হুমকির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।