Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ডিবির অভিযানে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৫

মাদারীপুর প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ২২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার বিকেলে মাদারীপুর সদর উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাইম। পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শনিবার বিকেলে সদর মডেল থানার ধুরাইল সরদারকান্দি এলাকায় আউয়াল খালাসীর বাড়ির সামনের পাকা সড়ক থেকে মো. রাজিব মোড়ল (২৬) ও মো. রাসেল মোল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন সদর উপজেলার তরমুগুরিয়া এলাকার ইউআই স্কুল রোডসংলগ্ন কাকলী বেগমের ভাড়াটিয়া রাজিব ঢালীর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে মো. রাজিব ঢালী (৩২), রাব্বি মৃধা (২০) ও মো. বাবু মীরকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে আরও ৭০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, দুই অভিযানে মোট ২২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।