Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও যানজট নিরসনে কঠোর নির্দেশনা

ফরিদপুর প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করা, শহরের যানজট নিরসন এবং মাদক ও অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ফরিদপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায়। রোববার (১১ অক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন, প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়মিত যৌথ অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার এবং বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আগামী ২২ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা বিএনপির সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভা শেষে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন এবং জেলার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।