Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রাইভেটকারে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

নড়াইল প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের সদর উপজেলায় প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইমরান হোসেন (২৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়। ইমরান হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে মালিবাগ মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল সদর থানা পুলিশ। এ সময় নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়া একটি প্রাইভেটকারের গতিরোধ করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে পেছনে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৫০ বোতল এস্কাফ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইমরানকে আটক করে পুলিশ।

নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করে বলেন, মালিবাগ মোড় এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৫০ বোতল এস্কাফ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।