Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া যৌনপল্লীতে ৬০ বোতল মদ উদ্ধার, বাড়িওয়ালী গ্রেফতার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৬০ বোতল দেশীয় মদ ও পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নার্গিস আক্তার (৫৫) নামে এক বাড়িওয়ালীকে গ্রেফতার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লালমিয়া (৬০) নামে আরেক বাড়িওয়ালীসহ অন্যরা পালিয়ে গেছেন।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত দৌলতদিয়া যৌনপল্লীর দুটি বাড়িতে এ অভিযান চালায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

গ্রেফতার নার্গিস আক্তার উত্তর দৌলতদিয়া এলাকার মৃত রব মোল্লার স্ত্রী। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাঁর বাড়ি থেকে ৬০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির মদ এবং লালমিয়ার বাড়ি থেকে পাঁচ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, অভিযানে নার্গিস আক্তারকে গ্রেফতার করা হয়েছে। লালমিয়াসহ পালিয়ে যাওয়া অন্যদের আটকের চেষ্টা চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।