Nabadhara
ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাঁচতে চায় আব্দুর রউফ, প্রয়োজন ৭-৮ লাখ টাকা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ১৭, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত ১৮ বছর বয়সী আব্দুর রউফ। অর্থের অভাবে প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে পারছেন না তিনি। যন্ত্রণায় দিন কাটছে তার। স্বাভাবিক জীবনে ফিরতে এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন তার অসহায় বাবা।

আব্দুর রউফ রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পশ্চিম রাজিব গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের ছেলে। দুই বছর আগে হঠাৎ কোমরে ব্যথা শুরু হলে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করালে কোমরের দুই পাশের হাড় ক্ষয় হয়ে অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে।

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মেশকাতুর রহমানের তত্ত্বাবধানে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন আব্দুর রউফ। তবে স্বাভাবিক জীবনে ফিরতে তার অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকা লাগবে বলে জানিয়েছেন তার বাবা।

হাবিবুর রহমান জানান, ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্পদ নেই। ছেলের চিকিৎসার খরচ জোগাতে গরু-ছাগল, হাঁস-মুরগি বিক্রি করেছেন। ধারদেনা করেছেন, পাশাপাশি এলাকার মানুষের সহযোগিতাও নিয়েছেন। কিন্তু এত কিছুর পরও অস্ত্রোপচারের টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও জানান, অভাবের সংসারেও তার ছেলে ছিল শান্ত স্বভাবের ও হাস্যোজ্জ্বল। অথচ অসুস্থতার কারণে এখন শয্যাশায়ী হয়ে পড়েছে। ঠিকমতো হাঁটাচলাও করতে পারে না। ছেলের এমন কষ্ট সহ্য করতে পারছেন না তিনি। তাই ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সহায়তা পাঠানোর ঠিকানা:

বিকাশ: ০১৩০৯৮০৩৪০১

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং হিসাব নম্বর: ২০৫০৭৭৭০২৩৫৭৭৬৩৩৫

শাখা: টেপামধুপুর, কাউনিয়া, রংপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।