Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানে আমতলীতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘সহিংসতা নয়, ন্যায়বিচার চাই’ স্লোগানকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানে বরগুনার আমতলীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) আমতলী প্রেসক্লাব চত্বরে এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে এবং অ্যাকশনএইড বাংলাদেশ ও এনএসএসের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘তারুণ্যের স্বপ্ন, সামাজিক সম্প্রীতি ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে তরুণ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, আমতলী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন মাতুব্বর, এফআরটি প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান এবং আমতলী ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানী।

বক্তারা বলেন, শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সামাজিক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিকল্প নেই। সমাজে বিভেদ, বিদ্বেষ, অসহিষ্ণুতা ও সহিংসতা মানুষের নিরাপত্তা, মর্যাদা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। তাই সম্মিলিত প্রচেষ্টায় শান্তি, সৌহার্দ্য ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।

তাঁরা আরও বলেন, আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা গণতান্ত্রিক ও মানবিক সমাজের অন্যতম ভিত্তি। সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, জবাবদিহি ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

কর্মসূচি থেকে সামাজিক সম্প্রীতি রক্ষা, মানবাধিকার সমুন্নত রাখা এবং সহিংসতামুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি সামাজিক সচেতনতা, পারস্পরিক সংলাপ ও সম্মিলিত নাগরিক উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।