Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

জয়পুরহাট প্রতিনিধি  
অক্টোবর ২০, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি  

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল মোল্লা (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আজিজুল উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্তের ৭ বছর বয়সী মেয়ের সঙ্গে ভুক্তভোগী শিশুটি খেলা করছিল। আজিজুল তার মেয়েকে ১০ টাকা দিয়ে দোকানে পাঠান। এই সুযোগে তিনি শিশুটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির কান্না ও চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দেন।

এ ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-২৬। আজ বিকেলে আটক আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।