Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জনগণ ভোট না দিলে সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ: ফখরুল ইসলাম

নোয়াখালী প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

জনগণের ভোট ছাড়া সিল মেরে চেয়ারম্যান হওয়ার দিন শেষ বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, রাজনীতি করে অর্থ উপার্জন বা বড়লোক হওয়ার সুযোগ নেই। রাজনীতি করতে হবে জনগণের কল্যাণে। কেউ রাজনীতি করে বড়লোক হতে চাইলে তাঁর অন্য পেশায় যাওয়া উচিত।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ইউনিয়ন বিএনপি আয়োজিত আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম বলেন, জনগণের জন্য কাজ করতে গিয়ে অনেক সময় রাজনীতিবিদেরা নিজেদের পরিবার ও আত্মীয়স্বজনকেও বঞ্চিত করেন। যারা আগামীতে জনপ্রতিনিধি হতে চান, তাঁদের জনগণের সেবাকে প্রাধান্য দিতে হবে। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে সিল মেরে চেয়ারম্যান হওয়ার সুযোগ ছিল, এবার সেই সুযোগ নেই। একইভাবে অস্ত্রের মহড়া দিয়ে ভোটকেন্দ্র দখল করার দিনও শেষ।

বিএনপির নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট ঘোষণা, জনগণের ভোটাধিকার ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের দাবিতে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছে বিএনপি। গত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সেই প্রচেষ্টার সফলতা এসেছে। ওই নির্বাচনে বিএনপি ২১৪টি আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে। বিএনপি সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনসহ সব নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে।

অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মাহবুব তানসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন।

সভায় অশ্বদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবদুল্যাহ আল ফারুকের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ একটি মিছিল অংশ নেয়। এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য প্রার্থীরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।