Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হবে শৈলকুপা: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

আগামী পাঁচ বছরের মধ্যে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

বুধবার (২১ অক্টোবর) সকালে শৈলকুপা পৌর শহরের বিএনপি কার্যালয় প্রাঙ্গণে শিক্ষক ও সাংবাদিকদের সঙ্গে এক যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় উপজেলার শিক্ষা, সামাজিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষক ও সাংবাদিকরা তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

মাধ্যমিক শিক্ষক সমিতি, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি ও দিগনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক তাজনুর রহমান ডাবলু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিহাব মল্লিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, কলেজ শিক্ষক প্রতিনিধি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম এবং প্রাথমিক শিক্ষক প্রতিনিধি মনিরুল ইসলাম।

সভাটি সঞ্চালনা করেন শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ।

বক্তারা শৈলকুপার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট সবার মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।