Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ, ছুটি ১৫ কারখানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ২৭, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কালিয়াকৈরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শ্রমিক বিক্ষোভের কারণে মৌচাক, সফিপুর ও কোনাবাড়ী এলাকার অন্তত ১৫টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেড কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের কয়েকটি কারখানার ছুটিপ্রাপ্ত শ্রমিকরাও তাঁদের সঙ্গে যোগ দেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকালে কারখানার সামনে বিক্ষোভ শুরুর পর শ্রমিকরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের বিভিন্ন কারখানা ছুটির দাবিতে চাপ সৃষ্টি করেন তাঁরা। একপর্যায়ে কয়েকটি কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। লাঠি হাতে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকদের অবস্থানের কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকালে এসেনশিয়াল ক্লোথিং কারখানায় শ্রমিকদের আন্দোলন শুরু হয়। পরে আশপাশের ১৪ থেকে ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে। এসব কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান করছেন। তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।