Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে ২৫ শিক্ষার্থীর কোরআনের সবক, নজর কাড়ল ‘ক্ষুদে নজরুল’

দিনাজপুর প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুরে দারুল উলুম একাডেমির উদ্যোগে পবিত্র কোরআনের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৌরশহরের ইসলামপাড়া আনসার মাঠসংলগ্ন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছা. রাইসার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাজে কবিতা আবৃত্তি উপস্থিত অতিথি ও অভিভাবকদের নজর কাড়ে।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হিলি আজিজিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা তৈয়ব সাহেব (দা. বা.)। প্রধান অতিথি ছিলেন বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস ড. নুরুল ইসলাম। এ ছাড়া নার্সারি শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আদলে সেজে অনুষ্ঠানে অংশ নেয়।

২০২২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত দারুল উলুম একাডেমিতে বর্তমানে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক-শিক্ষিকাসহ আটজন কর্মী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা ফাহিম আহমদ ও মাওলানা আসাদুজ্জামান আরিফ।

শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের চর্চায় উদ্বুদ্ধ করা এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়। অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।