Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খানসামায় ট্রাকের ধাক্কায় কিশোরীর মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে আইরিন আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জিয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আইরিন উপজেলার হোসেনপুর গ্রামের দামুশা পাড়ার আক্তারুল ইসলামের দ্বিতীয় মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভ্যানে করে মাদ্রাসায় যাচ্ছিল আইরিন। পথে জিয়া সেতুর ওপর খানসামাগামী একটি ট্রাক ভ্যানটিকে অতিক্রম করার সময় ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খানসামা থানার দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।