দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
‘রক্ত দিলে হয় না ক্ষতি, রক্ত দেব চার মাস পরপর’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমিতে রক্তযোদ্ধা ফাউন্ডেশনের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
রক্তযোদ্ধা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তের গ্রুপ জানা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক পারভেজ মনি, দুরন্ত মডেল একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম স্বপন, উপজেলা বিডিক্লিনের সমন্বয়ক আবদুল করিম, মেডিকেল টেকনোলজিস্ট মাহাবুর রহমান শরীফ, ফেসবুক অ্যাক্টিভিস্ট ফয়সাল কবির, স্বেচ্ছাসেবী শিক্ষক ইমামুল হাসান এবং রক্তযোদ্ধা ফাউন্ডেশনের সদস্য অনিকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে রক্তদানের সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী মানুষকে সম্পৃক্ত করার প্রত্যাশা করছেন আয়োজকেরা।

