Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর বার্তা

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এটি মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করার পাশাপাশি সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। আত্রাই উপজেলায় কোনোভাবেই বাল্যবিয়ে মেনে নেওয়া হবে না। কোথাও বাল্যবিয়ের খবর পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানানোর জন্য জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাল্যবিয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও।

সভায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন ও তোফাজ্জল হোসেন খান তোফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।