Nabadhara
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহে ৫৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

Link Copied!

মো.রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডেফলা ব্রিজসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ। এ সময় সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—মেলান্দহের বদরুদ্দিপাড়া এলাকার সুবহানের ছেলে মোহাম্মদ খাইরুল ইসলাম (৩৬), চাকদহ সরদারবাড়ি এলাকার মোহাম্মদ জিয়াউল হকের ছেলে মোহাম্মদ আল আমিন (৩৫) এবং দক্ষিণ আদিপৈত এলাকার মৃত ইমাম রব্বানীর ছেলে মোহাম্মদ শাখাওয়াত হোসেন। পুলিশ জানায়, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মেলান্দহ থানায় আগে একাধিক মাদকসংক্রান্ত মামলা রয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি এটিএম মাহমুদুল হক বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর। মাদক ব্যবসা ও কারবারে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে স্থানীয়দের আহ্বান জানান।

জেলা পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে জেলা পুলিশ কাজ করছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ কাজে সচেতন নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।