Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে আলিম পরীক্ষায় উপজেলায় প্রথম পাংগাশিয়া আল-মদিনা মহিলা মাদ্রাসা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ২০২৬ সালের আলিম পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে পাংগাশিয়া আল-মদিনা মহিলা ফাজিল মাদ্রাসা। ৭৭ দশমিক ২৭ শতাংশ পাসের হার নিয়ে প্রতিষ্ঠানটি উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২২ জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৭ জন। শিক্ষার্থীদের মধ্যে ৬ জন এ গ্রেড, ২ জন এ মাইনাস, ৮ জন বি এবং একজন সি গ্রেড পেয়েছে।

উপজেলায় প্রথম স্থান অর্জন করায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জিত হয়েছে। আগামী দিনেও শিক্ষার মান ও ফলাফলের ধারাবাহিক উন্নয়নে তাঁরা কাজ করে যাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।