Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপন, ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জন যুব উদ্যোক্তার মধ্যে মোট ১৪ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ এবং দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে আসে। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোহাইমিনুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আল হাসান হাবিবুর রহমান ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম।

সভাপতির বক্তব্যে ইউএনও মনিরুজ্জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে চালিকাশক্তি হিসেবে কাজ করতে হবে। যুবকদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে যুব ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে ১৪ জন যুব উদ্যোক্তার প্রত্যেককে এক লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে দুই মাসব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।