Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা, লাখ টাকা জরিমানা

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নভেম্বর ১, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরীতে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জলমহালে মাছ ধরার অভিযোগে মো. জসীম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চাকুয়া ইউনিয়নের দলিমাটি জলমহালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত জসীম উদ্দিন উপজেলার বল্লী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, দলিমাটি জলমহালটি ছয় বছরের জন্য ইজারা দেওয়া হয়েছিল। এ জলমহাল থেকে ভ্যাট ও আয়করসহ প্রতিবছর প্রায় ৬৩ লাখ টাকা সরকারি রাজস্ব পাওয়ার কথা রয়েছে। তবে নির্ধারিত সময়ে ইজারামূল্য পরিশোধ না করে ইজারাসংশ্লিষ্ট ব্যক্তিরা নিজস্ব লোকজন দিয়ে সেখানে মাছ ধরার কার্যক্রম পরিচালনা করছিলেন।

তিনি আরও জানান, জলমহালটি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার বা আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সেখানে মাছ ধরা কিংবা অন্য কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার খবর পেয়ে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় মৎস্য আইনে জসীম উদ্দিনকে আটক করা হয়। পরে তিনি অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ইউএনও আরও জানান, জরিমানার অর্থ আদায় ও মুচলেকা নেওয়ার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে জলমহালটিতে মাছ ধরা ও অন্যান্য কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সরকারি রাজস্ব আদায় এবং আদালতের আদেশ বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।