Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
নভেম্বর ১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার বিকেলে উপজেলার মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, মান্দ্রা-রাধাগঞ্জ গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত ২৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা চলছিল চৌরখুলী একাদশ ও উত্তরপাড়া একাদশের মধ্যে। খেলার একপর্যায়ে উত্তরপাড়া একাদশের এক খেলোয়াড়কে রেফারি লাল কার্ড দেখালে উত্তরপাড়ার খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে রেফারি এবং কমিটির সদস্যদের তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে কমিটির লোকজন উত্তরপাড়া একাদশের খেলোয়াড় ও সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে রয়েছেন মেকাইল ইসলাম (২৫), রিয়াদ শেখ (১৮), জিহাদ তালুকদার (১৮), দিনু ইসলাম (১৭), আরমান শেখ (১৯), রিয়াজ শেখ (২৫), কাওসার তাজ (৪০), সাদেক মোল্লা (২৩) ও রিফাত তাজ (১৫)। গুরুতর আহত মেকাইল শেখ ও রিফাত তাজকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উত্তরপাড়া একাদশের সমর্থক আমিনুল ইসলাম বলেন, “খেলার মধ্যে আমাদের দলের এক খেলোয়াড়কে চৌরখুলী একাদশের এক খেলোয়াড় ঘুষি ও লাথি মারে। এর প্রতিবাদ করলে কমিটির লোকজন আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের অন্তত ১০ জন আহত হয়েছে।”

এ বিষয়ে মান্দ্রা-রাধাগঞ্জ টুর্নামেন্টের সভাপতি দুলাল শেখ বলেন, “আমরা কাউকে মারধর করিনি। খেলা দেখতে আসা সমর্থকরা তাদের মারধর করেছে। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।