Nabadhara
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে মধুমতী নদীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

Link Copied!

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি 

এলাংখালী সেতুসহ মধুমতী নদীর দুই তীরে অপেক্ষমাণ উৎসাহী লাখো লাখো মানুষ। নদীর দক্ষিণে রুইজানি এলাকা থেকে ছেড়ে আসবে ১২টি সুসজ্জিত বাইচের নৌকা। তিল পরিমাণ ঠাঁই নেই কোথাও। লাখো দর্শক নৌকাবাইচ উপভোগ করতে জড়ো হন। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব শ্রেণিপেশার মানুষের সরব উপস্থিতিতে নদীর দুই তীর উপচে পড়ে।

অপেক্ষার প্রহর শেষ। ঘড়ির কাঁটা তখন প্রায় সাড়ে ৩টার ঘরে। এ সময় চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচাররা হেলেদুলে বইঠা টেনে ছুটে আসেন দুরন্ত গতিতে। এ সময় মধুমতী নদীতে বৈঠার ছন্দ উপস্থিত লাখো লাখো দর্শককে উল্লসিত করে। খুলনাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা ১২টি সুসজ্জিত বাইচের নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

এটা ছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ গ্রামীণ ঐতিহ্যের মধুমতি নৌকাবাইচ। রবিবার বিকেলে এলাংখালী সেতুসংলগ্ন মধুমতী নদীতে জমজমাট ঐতিহ্যবাহী মধুমতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো,মধুমতী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এদিকে মেলাকে ঘিরে মহম্মদপুর উপজেলা সদরসহ আশপাশের অন্তত ১০ গ্রামে কয়েকদিন আগে থেকেই উৎসব শুরু হয়।

মহম্মদপুর মধুমতী নৌকাবাইচ মেলা-২০২৬ পরিচালনা কমিটির আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রুপায়ন গ্রুপের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত এই নৌকাবাইচ শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

মধুমতী নৌকাবাইচ ও মেলা কমিটির সভাপতি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো: মৈমুর আলী মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক মো: আলী আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ হাসিনা মোমতাজ, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুনাহার,মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহম্মেদ, জেলা পিএনপি’র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট রোকুনুজ্জামান, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, অধ্যক্ষ (অবঃ) মো: মতিউর রহমান,শালিখা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজ্জাফর হোসেন, মেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, কাজী সালিমাহক মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস এম ইউনুচ আলী,সহ-যোগী অধ্যাপক ড.রইচ উদ্দীন, অ্যাডভোকেট আহসান হাবীব খান সোহেল,মো: মহিদুল ইসলাম,মো: শরিফুজ্জামান টুকু, যুবদলের আহবায়ক মো: তরিকুল ইসলাম তারামিয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আরিফুজ্জামান মিল্টন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।