Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

রাসেল আহমেদ, খুলনা
নভেম্বর ২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা

খুলনার রূপসা উপজেলায় আঠারোবাঁকী নদী থেকে দুই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার আইচগাতী ইউনিয়নের মোছাব্বরপুর গ্রামের সিংহের চর এলাকায় নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন রূপসা উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল্লাহর ছেলে সোহাগ এবং সিংহের চর এলাকার রেজাউল করিম। স্থানীয় বাসিন্দারা নদীতে তাঁদের গলাকাটা মরদেহ ভাসতে দেখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আঠারোবাঁকী নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

কারা এবং কী কারণে তাঁদের হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।