Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়

Link Copied!

সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতারা। সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখা এ সভার আয়োজন করে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সৈয়দ আহমদ কবির বুলবুলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. জুয়েল হাসান।

এ সময় কালীগঞ্জ ডায়াগনস্টিক সেন্টার, বিসমিল্লাহ ডায়াগনস্টিক অ্যান্ড ট্রমা সেন্টার, শাপলা ডায়াগনস্টিক সেন্টার, নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার, জামিল চক্ষু হাসপাতাল, আয়েশা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিস সেন্টার, উলুখোলা মডার্ন ডায়াগনস্টিক সেন্টার, পূর্বাচল ডায়াগনস্টিক সেন্টার, নুবহা জেনারেল হাসপাতাল, হলি কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, শীলা পপুলার ডায়াগনস্টিক সেন্টার, নোভা ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট মেরিস ডায়াগনস্টিক সেন্টার ও কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের মালিক, পরিচালক, ব্যবস্থাপক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তাঁরা নিবন্ধিত চিকিৎসক, নার্স ও ল্যাব টেকনিশিয়ান দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন। সরকারি নিয়ম মেনে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তাঁরা। তবে পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বর্জ্য ব্যবস্থাপনা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ছাড়পত্র, টিন, বিন সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ এবং নবায়নের ক্ষেত্রে নানা বিড়ম্বনায় পড়তে হয়।

বক্তারা আরও বলেন, একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা দিয়ে রোগীকে সুস্থ করার চেষ্টা করেন। এরপরও কোনো কারণে রোগীর মৃত্যু হলে অনেক সময় ভুল চিকিৎসার অভিযোগে চিকিৎসক ও প্রতিষ্ঠানকে দায়ী করা হয়।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কার্যক্রম গতিশীল রাখতে দ্রুত নতুন লাইসেন্স প্রদান ও বিদ্যমান লাইসেন্স নবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।