Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ধর্ষণের পর হত্যা মামলায় যুবকের ফাঁসির রায়

পঞ্চগড় প্রতিনিধি 
নভেম্বর ২, ২০২৬ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ে ধর্ষণের পর এক নারীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রিফাত বিন সাজ্জাদ (২৬) নামে এক যুবককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছে আদালত।

সোমবার দুপুরে আসামির উপস্থিতিতে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদ জেলার বোদা উপজেলার মাঝগ্রাম এলাকার আক্তার হোসেনের ছেলে।

২০২৫ সালের ১৪ জানুয়ারি ভোরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত রেলস্টেশনের অদূরে এক অজ্ঞাত নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নারীকে হত্যার পর রেললাইনে ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করা হয়। এ ঘটনায় অপমৃত্যু মামলা হলেও দীর্ঘদিন ধরে ঘটনার রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। ঠাকুরগাঁওয়ের একটি পরিবার নারীকে তাদের মেয়ে মনে করে দাফন সম্পন্ন করে।

ঘটনার প্রায় দুই মাস পর ৮ মার্চ রাতে কিসমত এলাকায় ইজিবাইক চুরির সময় ইজিবাইকসহ রিফাতকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করে। তার মোবাইলে ওই অজ্ঞাত নারীর ভিডিও পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন।

রিফাত পুলিশকে জানান, ১৩ জানুয়ারি রাতে দিনাজপুর থেকে একতা এক্সপ্রেসে পঞ্চগড়ে ফেরার সময় ট্রেনে ওই নারীর সঙ্গে তার পরিচয় হয়। নারীকে ফুসলিয়ে কিসমত রেলস্টেশনে নামিয়ে নিয়ে যান তিনি। পরে শাপলা কিন্ডারগার্টেনের ভাঙা ঘরে ও একটি সুপারি বাগানে একাধিকবার ধর্ষণ করেন। নারী তার মোবাইল ও টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। গালাগালির এক পর্যায়ে নারীকে গাছের সঙ্গে বেঁধে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেন রিফাত। এরপর চাকু সংগ্রহ করে নারীর যৌনাঙ্গ ও স্তন কেটে রক্তাক্ত করেন। ঘটনা আড়াল করতে মরদেহ টেনে রেললাইনের ওপর ফেলে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় আটোয়ারী থানায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দেন।

পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খলিলুর রহমান বলেন, “মামলার তথ্য-প্রমাণ ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন। এটি ন্যায়বিচারের একটি উদাহরণ হয়ে থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।