Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাদারগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সরকারের মৃত্যু

Link Copied!

জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের নব্যচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সরকার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর শহরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ও পরিবারের সদস্যসংখ্যা জানা যায়নি।

মজিবর রহমান সরকার নব্যচর গ্রামের মরহুম মোফাজ্জল সরকারের বড় ছেলে। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ৫ নম্বর কাজলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ সরকারের বাবা। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এলাকাবাসী জানান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান সরকার একজন বিশিষ্ট সমাজসেবক ছিলেন। এলাকার মানুষের কল্যাণে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষবারের মতো দেখতে স্বজন ও এলাকাবাসী তাঁর বাড়িতে ভিড় করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টায় তাঁর নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।