Nabadhara
ঢাকাসোমবার , ২ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় সেচের ফিতা নিয়ে সংঘর্ষ, আহত ১০; বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
নভেম্বর ২, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে এনামুল ও ওহাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের দীগলগ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেচ পাম্পের ফিতা অন্যের জমির ওপর দিয়ে নেওয়াকে কেন্দ্র করে সামাজিক মাতব্বর মাহাতাবের সমর্থকদের সঙ্গে কাশেম মাতব্বরের সমর্থকদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মাহাতাবের সমর্থকদের বিরুদ্ধে কাশেম মাতব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় মুক্তার মোল্লা, কাশেম মোল্লা, ইনতাজ মোল্লা, মোন্তাজ মোল্লা, মিন্টু পুলিশ, লতিফ, ওহাব, তারিফ ও আরিফের বাড়িসহ অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এ ছাড়া লতিফ মুন্সীর তিনটি গরু নিয়ে যাওয়া এবং মিলন মোল্লার একটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।