Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা ও পরিচ্ছন্নতা অভিযান

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর সহযোগিতায় কচুয়া ওবায়দুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কোডেক বাগেরহাটের ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট স্কাউটসের কোষাধ্যক্ষ শেখ তানজির হোসেন, স্কাউটস নেতা শেখ হাসিবুর রহমান, বাগেরহাট প্রেস ক্লাবের সদস্য ও স্কাউটস নেতা মোহাম্মদ শাকিল, কচুয়া উপজেলা স্কাউটসের কমিশনার ও প্রধান শিক্ষক শেখ বদরুজ্জামান, কোডেকের কচুয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জসিম সিকদার এবং চিতলমারী উপজেলার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোহাম্মদ ওয়াহিদ।

কর্মশালায় বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় তরুণ সমাজ ও স্কাউট সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আলোচনা শেষে বিদ্যালয় ও আশপাশের এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।