Nabadhara
ঢাকাবুধবার , ৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবারকে জেলা পরিষদের ৬০ হাজার টাকা সহায়তা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতঘর ও মালামাল হারিয়ে নিঃস্ব হয়ে পড়া দুই পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তাহের কাজীর পাড়া এলাকায় সরেজমিন গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াহিয়া খান, সদস্যসচিব আবু সাইদ মন্ডলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সহায়তা প্রদানকালে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, জেলা পরিষদের আকস্মিক ব্যয় খাত থেকে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের দুর্দিনে সহায়তা করা সবার দায়িত্ব। জেলা পরিষদ সব সময় এ ধরনের মানুষের পাশে রয়েছে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর দুপুরে তাহের কাজীর পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনের ঘর পুড়ে যায়। এতে আছর মোল্লা ও সিরাজুল মোল্লার পরিবারের ঘরবাড়ি ছাড়াও একটি গরু, ৬০ মণ ধান, পেঁয়াজের গুটি, চাল, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে পরিবার দুটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।